মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারাল?- প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আবুল হাসান নদভী রহ. এর একটি অনবদ্য রচনা। ইসলাম তার শ্বাশ্বত আদর্শের ছোঁয়ায় বিশ্বের তাবৎ জাতিগোষ্ঠীর জন্য সামগ্রিক দিক থেকে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ। তবে মুসলমানদের অধঃপতন ইসলামের এ ত্রাণকর্মকে অবসিত করে রেখেছে বহুকাল ধরে। বিশ্ব হারিয়েছে বহু কিছু। গ্রন্থটিতে এ বিষয়টিরই বর্ণনা পাওয়া যাবে অনুপঙ্খভাবে।
Author: আবুল হাসান আন-নাদভী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
শিয়া জা‘ফরীয় দীনের সাথে মুসলিমদের কোথায় কোথায় সত্যিকারের বিরোধ রয়েছে তা গ্রন্থকার বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তিনি তাদের গ্রন্থ থেকে উদ্ধৃতি নিয়েছেন যে, তারা মূলত এমন এক বিশ্বাসে বিশ্বাসী যার সাথে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আলেম ও সাধারণ মানুষের বিশ্বাসের কোন মিল নেই। তারা কুরআন, হাদীস, ঈমানের রুকন, সাহাবী ইত্যাদি বিষয়ে আহলে সুন্নাতের বিপরীত বিশ্বাসে বিশ্বাসী। তারা তাকিয়া নামের মুনাফেকীতে বিশ্বাসী। তারা ‘গাদীরে খুম্’ নামের মিথ্যা বর্ণনা দিয়ে তাদের গ্রন্থগুলো ভর্তি করে রেখেছে। তারা ইসলামের দুশমনদের হাতের ক্রীড়নক হিসেবেই কাজ করছে।
Author: সায়ীদ ইসমাঈল
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আল আকীদা আত-তাহাবিয়া : প্রখ্যাত মুহাদ্দিস, আল্লামা আবু জাফর আহমদ বিন মুহাম্মদ বিন সালামা আল-ইযদী আত-তাহাবী (মৃতু ৩২১ হিজরী) কর্তৃক সংকলিত আহলে সুন্নাত ওয়াল জাসাআতের আকীদা সমগ্রের সারসংক্ষেপ এ বইটি সকল মাজহাবের অনুসারী আহলে সুন্নাহর সকল ইমাম ও আলেমদের নিকট সমাদৃত হয়েছে সমানভাবে। আরবিসহ বহু ভাষায় এর তর্জমা ও ব্যাখ্যা লেখা হয়েছে।
Author: আবু জাফর আততাহাবী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা। শিয়া সম্প্রদায়ের উন্মেষের ইতিহাস অনুসন্ধান, তাদের রাফেযী সম্প্রদায় হিসেবে খ্যাতি পাওয়ার কারণ, শিয়াদের মৌলিক আকীদা-বিশ্বাস, যার কারণে সরল-সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গোমরাহ ফেরকায় পরিণত হয়েছে এসবের দলিলনির্ভর আলোচনা স্থান পেয়েছে বক্ষ্যমাণ এই পুস্তিকায়।
Author: আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আস সালাফী
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: সুন্নাহ প্রতিরক্ষা ওয়েবসাইট : http://www.dd-sunnah.net
আশুরা : করনীয় ও বর্জনীয় : আশুরা বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ। আশুরা দিবসে কোন কোন আমল জায়েয আর কি কি নাজায়েয তার উল্লেখ রয়েছে বইটিতে। মানুষ এ দিবসকে কেন্দ্র করে যে সকল বিদআত ও কুসংস্কারের আবিষ্কার করেছে তারও বিস্তারিতভাবে আলোচনা এসেছে এখানে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
-
Author: মুহাম্মাদ ইব্ন আব্দুল ওয়াহহাব
Translators: মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source: http://www.islamhouse.com/p/1101